বুধবার, ১৫ মার্চ, ২০১৭

মেয়েটি এবং জোসনার রাত


ওম ফুরিয়ে শীত গজিয়েছে হাতে
আর চুলে গজিয়ছে রাত.....

ঠিকরে ওঠা মেয়েটির নামতা শেখা চোখে
এই রকম একটা কিছু টের পাই

আবার

যাদুকরের সফেদ হাড় থেকে যখন
কঙ্কাবতী চাঁদ জোসনায় থৈ থৈ করে
মনে হয় মেয়েটি পূর্ণিমার কোলে
ছড়িয়ে দিচ্ছে ইলিশের খোসার পাঠ,
মেয়েটি যখন নরম হাসি হাসে
ঠিক এই রকম মনে হয়।

লেখাঃ ২৭/১২/২০১৬


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন