মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

কি সুন্দর দুঃখমুখর হই



কি সুন্দর দুঃখমুখর হই

দ্বীপ সরকার

কি সুন্দর দুঃখ মুখর হই আমি-
যখন ভুলে যেতে থাকে কেউ,
তেমন দায় নেই প্রেমিকার-জেনে গেছি
ময়ূরদের পেখম মেলা দেখে,
কারন হিসেবে জানলাম ময়ূরেরা নাকি
আমার কাব্যের ছন্দ হতে চেয়েছিলো-
মুক্তিযুদ্ধের সা রে গা মা পা;
ও ময়ূর আমার ধূসর প্রেমিকার উপমা।


কি সুন্দর দুঃখ মুখর হই আমি-
যখন দূরে যেতে যেতে কেউ থাকেনা,
অস্তিত্বের মিছিল ছিন্ন হলে
ছাইদানিতে নিজেকে উড়িয়ে দেই,
শক্ত ধনুক ধরে আত্ননির্ভরশীল হই।

লেখাঃ ২০/০১/১৭ইং

দ্বীপ সরকার
গয়নাকুড়ি,শাজাহানপুর
বগুড়া।
০১৭১৯৭৫১৭৯২



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন